শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

রিয়াজুর রহমান : [২] বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা দুর্ণীতি দমন কমিশন (দুদক)'র প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক আবু বকর সিদ্দিক তাকে জিজ্ঞাসাবাদ করেন।

[৩] বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক।

[৪] জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া পাসপোর্ট অধিদপ্তরের ওই কর্মকর্তা হলেন- পরিচালক (বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, মনসুরাবাদ, চট্টগ্রাম) মো. আবু সাঈদ।

[৫] জানা গেছে, ঘুষ নেওয়া এবং অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের এ পরিচালকে জিজ্ঞাসাবাদ করা হয়।

[৬] দুদক সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা আবু সাঈদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি সম্পদ বিবরণী জমা দিয়েছেন। এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রতিবেদনের ওপর ভিত্তি করে কমিশন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

[৭] জিজ্ঞাসাবাদ শেষে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবু সাঈদ সাংবাদিকদের বলেন, এখানে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই যে কী ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছে। আসলে আমার বিরুদ্ধে অনিয়মের সরাসরি কোনো অভিযোগ নেই। এ ধরনের অভিযোগের আসলে কোনো ভিত্তি নেই। দুদক মনে করেছে আমাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এ জন্য আমি এসেছি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়