শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৪ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

মুহাম্মদ আশিক: [২] বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন হাসিনা আহমদ (৫৫) এবং তার তিন সন্তান সালেহা বেগম (২৮), আবু তাহের (২১) ও আফসানা আহমদ (১৬)। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

[৩] জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধে আহত হাসিনা আহমেদের সাথে পার্শ্ববর্তী সেলিম গংদের আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সেলিম গং তাদেরকে ঘর থেকে উচ্ছেদ করার জন্য নানাভাবে পায়তারা চালাচ্ছিল। বুধবার সকালে হঠাৎ করে সেলিম গংদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ঘরে হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে ঘর থেকে বের করে দেয় এবং দরজায় তালা লাগিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

[৪] হামলার শিকার হাসিনা আহমেদ বলেন, তারা নিরীহ হওয়ায় পাশের বাড়ির সেলিম গং তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে। বুধবার সকালে তারা সন্ত্রাসী কায়দায় ঘরে প্রবেশ করে হামলা চালায় এবং ঘরের দরজায় থালা লাগিয়ে দেয়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি। রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী জানান, হামলার ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এই বিষয়ে থানায় একটি মামলা নেওয়া হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ