শিরোনাম
◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুর পৌরসভায় লাগামহীন পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জহিরুল ইসলাম : [২] লক্ষ্মীপুর পৌরসভায় লাগামহীন পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর পৌরবাসী। লক্ষ্মীপুর পৌরসভার বৃদ্ধিকৃত কর পুনর্নির্ধারণ, পানি সরবরাহ নিশ্চিতকরণসহ বর্ধিত পানির বিল বাতিলের দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

[৪] মানববন্ধনে বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ ন্যূনতম নাগরিক সেবা দিচ্ছে না। পৌরসভার বেশির ভাগ এলাকায় নর্দমার ব্যবস্থা নেই। বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভার অনেক স্থানে এখন পর্যন্ত পানি সরবরাহের লাইন স্থাপন ও সড়ক নির্মাণ করা হয়নি। পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত সব স্থানে বাতির ব্যবস্থা করতে পারেনি। ময়লা-আবর্জনা পরিষ্কার না করলেও এসব খাতে কর দিতে হচ্ছে। এ বছর পৌরসভা কর্তৃপক্ষ হঠাৎ করে অন্যান্য বছরের চেয়ে ৮০ থেকে ১০০ গুণ কর বৃদ্ধি করে চিঠি পাঠিয়েছে।

[৫] যারা অতিরিক্ত কর দিতে ব্যর্থ হচ্ছেন, পৌরসভার সংশ্লিষ্ট শাখা সেসব নাগরিককে নানাভাবে হয়রানি করছে। কর পরিশোধের প্রত্যয়নপত্র ছাড়া জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স ও নাগরিকত্ব সনদ দেওয়া হয় না। নাগরিকদের মতামতকে উপেক্ষা করেই কর বৃদ্ধির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ। এক সপ্তাহের মধ্যে পৌর কর না কমালে পৌরসভা কার্যালয় ঘেরাও ও মামলাকরাসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। নাগরিকদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও জানান তারা।

[৬] মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর প্রেসক্লাব এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে পৌর মেয়রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন পৌরবাসী।

 

  • সর্বশেষ