শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলিক ও মানবাধিকারের প্রশ্নে জাতীয় পার্টি কখনোই আপোস করবে না: জিএম কাদের

শাহীন খন্দকার : [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা আরো বলেছেন, সুশাসন নিশ্চিত করতেই জাতীয় পার্টির মূল রাজনীতি। গণমানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই জাতীয় পার্টি আগামী দিনে নতুন বাংলাদেশ গড়বে।

[৩] তিনি বলেন, ইতিমধ্যেই প্রমান হয়েছে, অওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ অনেক বেশি অধিকার ভোগ করেছেন। সাধারণ মানুষ এখনো বলছে, এরশাদের আমলেই তারা ভালো ছিলেন। তাই আবারো দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

[৪] জাতীয় পার্টি চেয়ারম্যান তৃণমূল পর্যায়ে দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

[৫] বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির কো- চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহবায়ক অ্যাডভোকেট সালমা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

[৬] মতবিনিময় সভায় আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও মহিলা পার্টির সদস্য সচিব হেনা খান পন্নি প্রমুখ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়