শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় মাথায় ইট প‌ড়ে নির্মাণ শ্রমি‌কের মৃত্যু

র‌হিদুল খান: [২] য‌শো‌রের চৌগাছায় মাথায় ইট প‌ড়ে টি‌টো (৪৫) না‌মে এক নির্মাণ শ্রমি‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। তি‌নি উপ‌জেলার চৌগাছা সদর ইউ‌নিয়‌নের দ‌ক্ষিন কয়ারপাড়া গ্রা‌মের শাহাজান আ‌লির ছে‌লে।

[৩] প্রত্যক্ষদ‌র্শি অন্য নির্মাণ শ্রমিকরা জানান টি‌টো ডিভাইন গ্রু‌পের নির্মাণাধীন হাসপাতা‌লে ডেই‌লি শ্রমিক হি‌সে‌বে কাজ ক‌রতো। বুধবার সকাল দশটার দি‌কে সে আটতলা নির্মাণাধীন ভব‌নে ক্রেনের সাহা‌য্যে ইট তোলার কা‌জে নিচ থে‌কে  ক্রেনের ট্রলি‌তে ইট সা‌জি‌য়ে দি‌চ্ছিল। এ রকম একটা ট্রলি প্রায় উপ‌রে চ‌লে গে‌লে হঠাৎ সেখান থেকে একটা ইট টি‌টোর মাথায় এ‌সে প‌ড়ে। এ‌তে সে গুরুতর আহত হয়।

[৪] আহত অবস্থায় তা‌কে প্রথ‌মে চৌগাছা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে এবং প‌রে য‌শোর ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এ রি‌পোর্ট লেখা পর্যন্ত তার মর‌দেহ ময়না তদ‌ন্তের জন্য আড়াই‌শো শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে ছিল।

[৫] চৌগাছা থানার ও‌সি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেন। টি‌টো এক ছে‌লে ও এক মে‌য়ের জনক।সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়