শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১। লক্ষীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

জহিরুল ইসলাম: [২] বুধবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় চন্দ্রগঞ্জের চরচামিতা এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের মোটরসাইকেলের দুই আরোহী ও বাখরাবাদ গ্যাস অফিস সংলগ্ন এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ইকবাল নামে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

[৩] নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ইকবাল কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা।

[৪] প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শাহী নামীয় বাস লক্ষীপুর-ঢাকা মহাসড়কের চরচামিদা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের মোটরসাইকেলের এক আরোহী নিহত ও অপর অজ্ঞাত পরিচয়ের আরোহী গুরুতর আহত হন। পরে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

[৫] হাইওয়ে পুলিশের ওসি যোবায়েরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।  সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়