শিরোনাম
◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব পয়েন্টেই কমতে শুরু করেছে যমুনার পানি

সোহাগ হাসান: [২] যমুনা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাটির এদিকে এখনো বিপদসীমার উপরে রয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি সব পয়েন্টেই দ্রুতগতিতে কমে যেতে শুরু করেছে। সেই সাথে কমছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও।

[৩] বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ জানান, সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২৬ মিটার। গত ২৪ ঘন্টায় ২০সেন্টিমিটার কমে বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা-১৩.৩৫ মিটার)।

[৪] অপরদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১৮ মিটার। ২৪ ঘন্টায় ২১ সেন্টিমিটার কমে পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার নীচে রয়েছে (বিপদসীমা-১৫.২৫ মিটার)। অপরদিকে বাঘাবাড়ী পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭৫ মিটার। ২৪ ঘন্টায় যমুনার পানি ১৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১০.৪০ মিটার)।

[৫] সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রোকৗশলী জাকির হোসেন জানান, শনিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে যমুনায় পানি কমতে শুরু করেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে বিপদসীমার নিচে নেমে গেছে। বাঘাবাড়ি পয়েন্টে এখনো বিপদসীমার উপরে রয়েছে। তবে সেখানেও দ্রুতগতিতে পানি কমছে। আর পানি বাড়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ