শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেদী দিয়ে নারীর হাতে ফোসকা, কোম্পানিকে লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ: মানিকগঞ্জে মেহেদি লাগিয়ে হাতে ফোসকা পড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন এক নারী। পরে চিকিৎসকের পরামর্শে ভালো হয়।

তার অভিযোগের শুনানি শেষে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ‘স্মার্ট অ্যাকটিভ’ নামের ওই মেহেদি প্রস্ততকারক কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগকারী ওই নারী পেয়েছেন জরিমানার ২৫ শতাংশ অর্থ। খবর সময় টিভি, জাগো নিউজ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ‘স্মার্ট অ্যাকটিভ’ মেহেদির উৎপাদনকারী ও পরিবেশক তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লিমিটিডের প্রতিনিধি ও অভিযোগকারীকে ডেকে প্রথম দফায় শুনানি করেন।

পরে ভোক্তা অধিকারের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নির্দেশে উৎপাদকারী প্রতিষ্ঠানকে মঙ্গলবার দ্বিতীয় দফায় শুনানির জন্য ডাকা হয়। শুনানিতে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। একইসঙ্গে ভুক্তভোগীর চিকিৎসা ব্যয় বহন করতে সম্মত হয় প্রতিষ্ঠানটি। কিন্তু মেহেদির মোড়কে পণ্যের উৎপাদন এবং ব্যবহারবিধির উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থ অভিযোগকারী পান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়