শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:০১ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতের শুরা বৈঠকেই মারা গেলেন মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমী

খালিদ আহমেদ : [২] হাটহাজারী মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমী আজ বেলা ১১টা ৪০ মিনিটে বৈঠক চলাকালে হুইল চেয়ারেই মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

[৩] বুধবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক, মুহতামিম নির্ধারণ নিয়ে শুরা সদস্যদের বৈঠক শুরু হয়। ওই বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। এসময় মহাপরিচালক হিসেবে আব্দুস ছালাম চাটগাঁমির নাম ঘোষণার পরপরই তিনি মারা যান।

[৪] তিনি মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

[৫] মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম-২ আল্লামা শেখ আহমদ এসব তথ্য জানিয়েছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়