শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫০ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান মোরশেদ: বাচ্চাদের পড়ালেখা নিয়ে অতি উদ্বিগ্ন অভিভাবকগণ সামলাতে পারবেন তো নিজের বাচ্চার জন্য আইসিইউ না পাবার করুণ দৃশ্য?

হাসান মোরশেদ: আমেরিকায় দুই ডোজ ভ্যাক্সিন দেওয়া হয়েছে সব বয়সের মোট জনসংখ্যার ৫৩%। এর মধ্যে ১২+ বয়সের হচ্ছে ৬২%, ১৮+ ৬৪%, ৬৫+ ৮২%। বাংলাদেশে এখন পর্যন্ত দুই ডোজ ভ্যাক্সিন নিশ্চিত হয়েছে ৭% এর মতো। ১২+ বয়সের ০%, ১৮+ অতি সামান্য। ২৬ আগস্টের অফিসিয়াল রিপোর্ট বলছে, স্কুল খুলে দেওয়ার পর আমেরিকায় নতুন করে বাচ্চাদের কোভিড আক্রান্তের সংখ্যা ২০৪,০০০ যা মোট নতুন আক্রান্তের ২২.৪%। এই বাচ্চাদের অধিকাংশই বারো বছরের নীচে।
মোট জনসংখ্যার ৭% কে ভ্যাক্সিন দিয়ে, ১২+ বছরের বাচ্চাদের কোন ভ্যাক্সিন না দিয়ে স্কুল খুলে দেওয়ার মতো সাহসী জাতি আমরা। কিছু লোকজন অনেকদিন ধরেই এই বিপ্লব করে আসছিলো, সরকার সেই বিপ্লবের ভয়ে স্কুল খুলে দিচ্ছেন। আল্লাহ না করুক আমেরিকার অবস্থা যদি হয়, হাসপাতালে বাচ্চাদের জায়গা দেওয়া যাবে তো? বাচ্চাদের পড়ালেখা নিয়ে অতি উদ্বিগ্ন অভিভাবকগণ সামলাতে পারবেন তো নিজের বাচ্চার জন্য আইসিইউ না পাবার করুণ দৃশ্য? বিপ্লব মারানো বদমাশগুলো তখন কোন দায়িত্ব নেবে?

বাংলাদেশি কিছু চমৎকার যুক্তি আছে। যেহেতু অন্য সবকিছু ঠিকঠাক চলছে, বাচ্চাদের নিয়ে মা-বাবা বেড়াতে পর্যন্ত যাচ্ছেন সেহেতু স্কুল বন্ধ থাকবে কেন? মানে হলো- অন্য সব স্টুপিডিটি চলছে যখন, স্টুপিডিটির সকল দরজা খোলে দেওয়া হবে না কেন? নিরাপত্তার একটা দূর্গও যদি অটুট থাকে সেটিও গুঁড়িয়ে দাও। লেখক ও গবেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়