শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৮ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেঙ্গুতে আক্রান্তের রেকর্ড, একদিনে ৩৪৩ রোগী

শাহীন খন্দকার: [২] পাচঁ দিন পর মঙ্গলবার আবারও রেকর্ড ভাঙ্গলো ডেঙ্গু। চলতি বছরে এটিই এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক রোগী। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঢাকার বাইরে নতুন ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৭ জন। গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৩৪৩ জন। রাজধানীতে নতুন ভর্তি রোগী ২৮৬ জন।

[৩] বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তিরোগী ১ হাজার ২৮১ জন। এদিকে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ১৩৩ জন।

[৪] এছাড়াও অন্যান্য বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ১৪৮ জন। অন্যদিকে চলতি বছর জানুয়ারী থেকে সেপ্টেম্বর ৭ তারিখ পর্যন্ত মোট ভর্তি ডেঙ্গু রোগী ১২ হাজার ৪৩৪ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছে ১১ হাজার ১০১ জন।

[৫] অন্যদিকে আগস্ট মাসে সারা দেশে ডেঙ্গু শনাক্ত ৭ হাজার ৬৯৮ জুলাইতে ২ হাজার ২৮৬ জন। জুনে ২৭২ জানুয়ারীতে ৩২ ফেরুয়ারীতে ৯ মার্চে ১৩ আর এপ্রিলে ৩ এবং মে মাসে ৪৩ জন বলে নিশ্চিত করেছে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিট (এম আই এস) হেলত ইমার্জেন্সি অপারেশন কণ্ট্রোল রুমের তথ্য থেকে এসব জানা যায়। সম্পাদনা: খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়