শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করেনাভাইরাস ছড়ানোর কারণে ভিয়েতনামে এক ব্যক্তির ৫ বছরের জেল

রাশিদুল ইসলাম : [২] ২৮ বছর বয়স্ক লি ভ্যান হো চি মিন শহর থেকে ক্যা মাও শহরে ফিরে আসার পর বাধ্যতামূলক ২১ দিন কোয়ারেন্টাইনে থাকার স্বাস্থ্য বিধি ভঙ্গ করেন। তার বিরুদ্ধে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগ ওঠে। সিএনএন

[৩] ভিয়েতনামের দক্ষিণাঞ্চল প্রদেশ ক্যা মাওয়ের পিপলস কোর্টে লি’র বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হওয়ার পর তাকে এ জেল দেওয়া হয়।

[৪] ব্যাপক করোনাভাইরাস টেস্ট, সীমান্তে কঠোর নজরদারি, আগ্রাসীমূলক স্বাস্থ্য বিধি নিষেধ আরোপ, কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতায় বিশে^ ভিয়েতনাম অন্যতম সফল করোনাভাইরাস মোকাবেলাকারী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে।

[৫] লি’র কারণে অন্তত ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয় এবং তাদের মধ্যে একজন একমাস চিকিৎসার পর মারা যায়।

[৬] করোনাভাইরাস মহামারি শুরু হবার পর ক্যা মাওতে অন্তত ১৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয় এবং দুজন মারা যায়।

[৭] হো চি মিন শহরে এপর্যন্ত ২ লাখ ৬০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০ হাজার ৬৮৫ জন।

[৮] ভিয়েতনামে এর আগেও করোনাভাইরাস স্বাস্থ্য বিধি ভঙ্গে দুজনকে ১৮ মাস ও ২ বছরের জেল দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়