শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৫ লাখ টাকা মূল্যের দেড় লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ সেট চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

[৩] মঙ্গলবার দুপুরে আশুগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে আশুগঞ্জ উপজেলা মৎস্য দফতর ও নৌ পুলিশের সদস্যরা। পরে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাজার চারতলা এলাকায় তা জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়। আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান এসময় উপস্থিত ছিলেন।

[৪] আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ পুলিশের সহায়তায় মেঘনা নদী, চরচারতলা বিল, বাজার চারতলা বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আলোকে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেড় লাখ মিটার সরকার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল ও পাঁচ সেট চায়না রিং জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়