শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় র‌্যাব-৭ , চট্টগ্রাম এক অভিযানে ৪,৭২৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৩] মঙ্গলবার (৭ আগস্ট) র‌্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ নূরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালীন সোমবার (৬ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আব্দুস সবুর (৪০), পিতা- মৃত মকবুল আহাম্মদ, মোঃ ইরফাত(২৬), পিতা- মৃত জহুরুল আলম, এবং এবং মোঃ শাহেদ (২১), পিতা- মোঃ ইলিয়াস’দের আটক করে।

[৪] তিনি আরো জানান, আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ৪,৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট বেরর করে দেয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তী তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

[৫] আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ নূরুল আবছার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়