শিরোনাম
◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০২ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাজিল-আর্জেন্টিনার চলমান খেলা স্থগিত হওয়ায় ফিফার দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্ববাসী মুখিয়ে থাকে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি ফুটবল লড়াই দেখতে। ব্যতিক্রম ছিল না রোববার (৫ সেপ্টেম্বর) রাতেও। তবে এদিনের বিশ্বকাপ বাছাই ম্যাচটি কিক অফের ৬ মিনিট পরই স্থগিত হয়ে যায়। যে জন্য সোমবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে ফিফা।

[৩] ৫ সেপ্টেম্বর সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হলেও আর্জেন্টিনার তিন ফুটবলারকে ধরতে মাঠে ঢুকে পড়েছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। আগে থেকেই চার খেলোয়াড়ের ম্যাচে অংশ নেওয়া নিয়ে আপত্তি ছিল তাদের। যাদের তিনজনই ছিলেন শুরুর একাদশে। তারা মনে করছে ওই খেলোয়াড়রা কোয়ারেন্টাইন বিধি ভঙ্গ করেছেন।

[৪] এ ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে ব্রাজিল স্বাস্থ্য কর্মকর্তাদের হাতাহাতিও হয়। একপর্যায়ে মাঠ ছেড়ে যায় আর্জেন্টিনার খেলোয়াড়রা। প্রায় এক ঘণ্টা পর ম্যাচ স্থগিতের ঘোষণা আসে।

[৫] সাউথ আমেরিকান ফুটবলস গভর্নিং বডি- কনমেবল জানিয়েছিল, রেফারি এবং ম্যাচ কমিশনার তাদের রিপোর্ট ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে জমা দেবেন। তারাই পরবর্তী নির্দেশনা জানাবে। ফিফা এরই মধ্যে প্রতিবেদন পেয়েছে। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, প্রতিবেদন বিশ্লেষণ করে সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে। - মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়