শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ি চুরি চক্রের তিন সদস্য গ্রেপ্তার, দুটি চোরাই পিকআপ উদ্ধার

সুজন কৈরী : আশুলিয়া এলাকা থেকে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটকরা হলেন- আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম ও নুর উদ্দিন।

রোববার রাতে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১। আটকদের কাছ থেকে চোরাইকৃত ২টি পিকআপ, ৩টি মোবাইল ফোনসেট এবং নগদ ১ হাজার ৫০০টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্) এএসপি নোমান আহমদ জানান, গত সেপ্টেম্বর রাতে জনৈক সজিব খলিফার পিকআপ সাভারের রাজালাক সরকারী নার্সারি ও উপজেলা মডেল মসজিদের মাঝামাঝি গলি থেকে চুরি হয়। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে পিকআপটি না পেয়ে গাড়ির মালিক র‌্যাব-১ কার্যালয়কে অবহিত করেন। এরপর গাড়ি চুরি চক্রের সদস্যদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে র‌্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। উদ্ধার করা ২টি চোরাই পিকআপ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, তারা সংঘবদ্ধ যানবাহন ও গাড়ি ছিনতাই ও চুরি চক্রের সদস্য। এই চক্রের সঙ্গে ১০-১২ জন জড়িত। এর আগে এই সিন্ডিকেটের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে গাড়ি ছিনতাই ও চুরি করেছে বলে জানিয়েছেন।

র‌্যাব জানায়, চক্রের সদস্যরা বিভিন্ন ছদ্মবেশে গাড়ি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। মূলত গাড়ি পার্কিং, গতিবিধি, চালক ও মালিক সম্পর্কে আগেই তথ্য সংগ্রহ করে থাকে। এই দলটি মাঠ পর্যায় থেকে গাড়ি ছিনতাই ও চুরি করে থাকে।

এছাড়াও তারা ক্ষেত্র বিশেষে চালকদের প্রলুব্ধ করে ছিনতাই নাটক সাজিয়ে থাকে। নির্বিঘ্নে ছিনতাই বা চুরি করা গাড়ি নিয়ে দ্রুত পালাতে চক্রে অভিজ্ঞ চালক ও মেকানিক থাকে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা ৪ সেপ্টেম্বর রাতে সাভারের রাজালাক সরকারী নার্সারি ও উপজেলা মডেল মসজিদের মাঝামাঝি গলির সাভার হাইওয়ে এবং সাভার ব্যাংক কলনী রাস্তার বাম পাশ থেকে ২টি পিকআপ চুরি করে আশুলিয়ার জিরানীর বারৈপাড়া বাসস্ট্যান্ডে নিয়ে যায়। পরে পিকআপের ব্যাটারী, তেলের পাম্প, ঝগহুলরেন্স, গাড়ীর তেরপাল অন্যত্র বিক্রি করে বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়