শিরোনাম
◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প ◈ ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হৃদরোগে আক্রান্ত হয়ে ইংল্যান্ডে তরুণ ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : [২] এ যেনো ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেনের ঘটনারই পনুরাবৃত্তি। ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন ডিলান রিচ। ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে তাৎক্ষণিক চিকিৎসায় এরিকসেন সুস্থ হলেও বাঁচানো সম্ভব হয়নি ইংল্যান্ডের এই তরুণ ফুটবলারকে। রিচের ক্লাব ওয়েস্ট ব্রিজফোর্ডের তরফ থেকে এক বিবৃতিতে খবরটি জানানো হয়।

[৩] ঘটনা গত বৃহস্পতিবারের, এফএ ইয়ুথ কাপে নটিংহ্যামের রেগাটা ওয়েতে খেলছিলেন ডিলান রিচ। সেদিন ওয়েস্ট ব্রিজফোর্ড কোল্টস এবং বস্টন ইউনাইটেডের মধ্যে খেলা ছিল। খেলা চলাকালীন মাঠের মধ্যে আচমকা পড়ে যান রিচ। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান ১৭ বছরের ডিলান। খেলা থামিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন।

[৪] ডেফিব্রিলেটর দিয়ে শকও দেয়া হয়। কিন্তু কিছুতেই লাভ হয়নি। নটিংহ্যামের কুইন্স মেডিকেল সেন্টারে নেয়া হয়। শনিবার তাকে মৃত ঘোষণা করা হয়।

[৫] ডিলান রিচের পরিবারে মা-বাবা এবং এক বোন রয়েছেন। পরিবারকে সমাবেদন জানিয়েছে রিচের ক্লাব ব্রিজফোর্ড। ক্লাবের তরফ থেকে বলা হয়, এই ঘটনায় ক্লাবের সংশ্লিষ্ট সবাই মর্মাহত। দ্য মেইল, এমজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়