শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক এক

আজিজুল ইসলাম [২] যশোরের বাঘারপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের সময়ে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ বিষয়ে ছাত্রীর পিতা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন। রবিবার ওই যুবককে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। আটক সাকিল হোসেন (২১) যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

[৩] শনিবার বিকালে বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নের আলাদীপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে ওই যুবককে আটক করা হয়। ভিকটিম (১৪) খুলনার একটি  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

[৪] এজাহার সূত্রে জানা যায় , অভিযুক্ত সাকিল হোসেন ৩ মাস আগে  বাদীর ভাড়া বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে।  তখন মেয়ের মোবাইল নম্বর নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে শনিবার সকাল ১১টায় খুলনা থেকে বাঘারপাড়ার আলাদিপুর বাজারে আসে। এরপর দুপুর ২টায় আলাদীপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

[৫] পুলিশ জানায়, আসামি সাকিল হোসেন স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের সময় চিৎকার করতে থাকে। ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় পথচারী রবিউল ইসলাম সহ বেশ কয়েকজন এগিয়ে আসে। এসময় তারা সাকিল হোসেনকে আটক করে ও ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ আসামি সাকিল হোসেনকে আটক করে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

[৬] বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, ধর্ষণের ঘটনায় সাকিল হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। এবিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়