শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মহসীন কবির: [২] সোমবার (০৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। যমুনা ও ডিবিসি টিভি

[৩] তিনি বলেন, টিকা কার্যক্রম আরো জোরদার করা হবে। চলতি সেপ্টেম্বর মাসে আরও আড়াই কোটি টিকা পাওয়া যাবে। এর মধ্যে দুই কোটি আসবে সিনোফার্ম বাকিগুলো ফাইজারের টিকা। বাংলানিউজ২৪

[৪] তিনি বলেন, ১২ বছরের বেশি বয়সী যারা আছে, তাদের টিকা দেওয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কোনো দেশেই তারা এর অনুমোদন দেয়নি। যেসব দেশ দিচ্ছে, তারা নিজেদের মত করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে।

[৫] স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১৭ হাজার বেড ছিল, এখন সেখানে ১২ থেকে ১৪ হাজার বেড সারাদেশ খালি এবং ঢাকায় ৭৫ ভাগ খালি আছে। করোনা সংক্রমণ কমে যাওয়ায় এগুলো খালি হয়েছে। বেডগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়