শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০২ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারা খেলতে পারবে না আমাদের জানানোই হয়নি, বললেন ক্ষুব্ধ আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক : বহুল প্রতীক্ষিত লড়াই। আর্জেন্টিনা-ব্রাজিল সুপার ক্লাসিকো। যে ম্যাচের জন্য অপেক্ষার প্রহর কাটছিল না ভক্ত-সমর্থকদের। এমন এক দ্বৈরথ মাত্র পাঁচ মিনিট মাঠে গড়াতেই বন্ধ হয়ে গেল!

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আসা আর্জেন্টাইন চারজন ফুটবলারের ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই মাঠে নেমে পড়া নিয়েই হট্টগোল, অতঃপর বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে কনমেবল।

এভাবে মাঝপথে ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষের হস্তক্ষেপে রীতিমত খেপেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। তার দাবি, ম্যাচের আগে জানানোই হয়নি যে এই চার ফুটবলার খেলতে পারবে না।

ক্ষুব্ধ স্কালোনি বলেন, ‌‌‌'একবারও আমাদের জানানো হয়নি যে তারা ম্যাচটি খেলতে পারবে না। আমরা ম্যাচটি খেলতে চেয়েছিলাম, ব্রাজিলিয়ান ফুটবলাররাও।'

ম্যাচটি শেষ হলে পুরো বিশ্বের ফুটবল ভক্তরাই খুশি হতো, উল্লেখ করে আর্জেন্টাইন কোচ বলেন, 'বিশ্বের সেরা খেলোয়াড়দের খেলা উপভোগ করতে পারলে এটা দারুণ হতো। আমি চাইব আর্জেন্টিনার মানুষ যেন বুঝতে পারে যে, একজন কোচ হিসেবে আমাকে আমার খেলোয়াড়দের রক্ষা করতে হবে।'

এভাবে শুরু হওয়ার পর একটি ম্যাচ বন্ধ করে দেয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না স্কালোনি। তার ভাষায়, ‌‌'এটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি অপরাধীকে খুঁজতে যাব না। যাই ঘটুক বা না ঘটুক, হস্তক্ষেপ করার সময় এটা ছিল না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়