শিরোনাম
◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৫ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরাইলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালো ১২০ মানবাধিকার সংস্থা

মিনহাজুল আবেদীন: [২] বিশ্বের ১২০টি মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইসরাইলের সঙ্গে যে কোনো ধরনের অস্ত্র লেনদেনের পরিণতি হলো ফিলিস্তিনি ভূখণ্ডে নিরীহ জনগণের ওপর দখলদার বাহিনীর বর্বর আগ্রাসন। ডিবিসি টিভি

[৩] আর্মস ট্রেড ট্রিটি বা এটিটি'র সদস্য দেশগুলোকে লেখা এক খোলা চিঠিতে আমেরিকা, ইউরোপ এবং ফিলিস্তিনের ১২০টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেছে, ইসরাইলের কাছ থেকে অস্ত্র আমদানি করা কিংবা তার কাছে অস্ত্র রপ্তানি করা দুটোই বন্ধ হওয়া উচিত। তা না হলে ফিলিস্তিনিদের ওপর অপরাধযজ্ঞ চালাতে ইসরাইল উৎসাহিত হবে এবং সুযোগ পাবে। পার্সটুডে

[৪] খোলা চিঠিতে সই করেছেন আন্তর্জাতিক সুশীল সমাজের বহু নাগরিক থেকে শুরু করে শিক্ষাবিদ, শিল্পী, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং ধর্মীয় ব্যক্তিত্ব। ভুয়া

[৫] তারা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যাতে ফিলিস্তিনি জনগণের মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে না পারে সেজন্য তেল আবিবের ওপর পরিপূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করতে হবে। এসআইবি

  • সর্বশেষ