শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু

সনতচক্রবর্ত্তী : ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃত্যু হয়েছে ৫১০ জনের। একই সময়ে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মৃত তিনজনের মধ্যে ফরিদপুরের একজন, রাজবাড়ীর একজন এবং মাগুরার একজন রয়েছেন।জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত সাতজনের মধ্যে ভাঙ্গায় একজন এবং ফরিদপুর সদরের ছয়জন রয়েছেন। বাকী পাঁচজন র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৭০ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৪৮ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়