শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুর সীমান্তে আরো ৯ বাংলাদেশি আটক

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহের মহেশপুর সীমান্তের সলেমানপুর ও গোপালপুর গ্রাম থেকে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

[৩] অবৈধ ভাবে এসব বাংলাদেশি সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছিলেন। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, শনিবার রাতে মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের একটি ইট ভাটার সামনে ০৭ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় আটক করা হয়।

[৪] আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামের মৃতঃ অবিলাস হালদারের ছেলে অরুন হালদার (৭০) তার স্ত্রী নমিতা হালদার (৫০), মৃতঃ কালিপদ হালদারের ছেলে সুখ চাঁদ হালদার (৩৪), রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার আটারকছড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৩) তার স্ত্রী মোছাঃ কুলসুম বেগম (৪০), শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরমোহন গ্রামের মৃতঃ শহীদ মাঝির মেয়ে শারমীন সুলতানা (২২), মোহন মিয়ায় ছেলে অনিক (১৮) এবং গোপালপুর গ্রামের মাঠ থেকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার যোগীপাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী রোকসানা বেগম (২৬) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সোনাইচা গ্রামের ইলিয়াসের মেয়ে মেঘলা আক্তার (২৫) কে অবৈধ প্রবেশের সময় আটক করা হয়।

[৫] আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে রোববার মহেশপুর থানায় হয়েছে।

  • সর্বশেষ