শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

ডেস্ক রিপোর্ট: শনিবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মারা যান গৃহবধূ শারমিন। এসময় মারা যাওয়া স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে গেছেন স্বামী নবী হোসেন। ডেইলি বাংলাদেশ

স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর আগে দেওয়ানগঞ্জ উপজেলার বাশতলী এলাকার আব্দুস সামাদের মেয়ে শারমিনের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার আলী মাহামুদের ছেলে নবী হোসেনের বিয়ে হয়। এর কিছুদিন পর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। এর জেরে শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শারমিন।

তবে এ ঘটনা জানতে পেয়ে শ্বশুর-শাশুড়িসহ আত্মীয়-স্বজন শারমিনকে উদ্ধার করে জামালপুরের বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপরই স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যান স্বামী নবী হোসেন।

এদিকে, শারমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নবী হোসেন বাড়িতে হামলা ও তার বাবা-মাকে আটক করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবী হোসেনের বাবা-মাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন দেখার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়