শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৪ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও সোশ্যাল মিডিয়ার ওপর রেগে গেলেন অভিনেত্রী কঙ্গনা

বিনোদন ডেস্ক: এর আগে টুইটার অ্যাকাউন্ট বারবার ব্লক হওয়ায় রেগে গিয়ে সেটি বন্ধ করে দিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সময় কঙ্গনা অভিযোগ করেছিলেন, ‘শ্বেতাঙ্গ বলেই একজন ভারতীয়র সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে। ’ এবার প্রায় একই ভাষায় ইনস্টাগ্রামের ওপর রাগ প্রকাশ করছেন এ অভিনেত্রী।

আসছে সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা অভিনীত ‘থালাইভি’ নামের সিনেমা। ভারতের তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবন নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। নায়িকা প্রধান এই সিনেমার ট্রেলার গত এক সপ্তাহেও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করতে পারেননি কঙ্গনা।

ইনস্টাগ্রামের ভারতীয় শাখার পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, ‘তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মালিক তিনি নন, ইনস্টাগ্রাম সংস্থা। কারণ তার প্রোফাইলটি ভেরিফায়েড। তাই অন্য কোনো সংস্থার বাণিজ্যিক বিষয় এতে শেয়ার করতে পারবেন না। ’

এরপরেই ক্ষেপে গিয়ে কঙ্গনা লিখেছেন, ‘আপনাদের ভারতীয় প্রতিনিধিরা জানিয়েছেন কোনো সংস্থার বাণিজ্যিক বিষয় শেয়ারের জন্য তাদের প্রধান অফিসের সম্মতি লাগবে। এক সপ্তাহ হতে চললো, মনে হচ্ছে আমি যেন কয়েকজন মানুষের ক্রীতদাস। ভালো চান তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মার্কা ব্যবহার বন্ধ করুন। ’

অনেক ভক্তদের প্রশ্ন- এর আগে টুইটার ছেড়েছেন কঙ্গনা, এবারও কি অভিমান করে ইনস্টাগ্রাম ছেড়েও চলে যাবেন তিনি? এর উত্তর সময়ই বলে দেবে। জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়