শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:০২ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

খালিদ আহমেদ: [২] শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ অনুসারে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১ সেপ্টেম্বর যুবলীগ ঢাকা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

[৪] যুবলীগের ঢাকা জেলা সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সময়োপযোগী এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি, দলের ত্যাগী নেতা–কর্মীরা এ ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে দলের নিরপেক্ষতা ও শৃঙ্খলার বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন। পরবর্তী রাজনীতির ক্ষেত্রে যোগ্যতার সঠিক মূল্যায়ন পাবেন।’

[৫] যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ বলেন, কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক দক্ষতা বাড়ানো ও গতিশীলতা আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়