শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩৯ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা অস্বীকার করে ইতিহাস বিকৃত করা হচ্ছে : মাহবুবের রহমান শামীম

রিয়াজুর রহমান : [২] বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম আরো বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অংশ হিসেবে জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য দেওয়া বীর উত্তম খেতাব ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে।

[৩] কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘরের নাম মুছে ফেলার জন্য উঠেপড়ে লেগেছে তারা। শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করছে। কিন্তু দেশের মানুষ এখন তাদের এসব মিথ্যা ভিত্তিহীন কথা বিশ্বাস করে না। কারণ এই চট্টগ্রামের মাটি থেকেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে যুদ্ধে যাওয়ার উজ্জীবিত করেছেন।

[৪] আর এ চট্টগ্রামেই শাহাদাৎ বরণ করেছেন, সার্কিট হাউসে মিশে আছে শহীদ জিয়ার রক্ত। জিয়াউর রহমানকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে এই চট্টগ্রামের মানুষ তা কঠোর হাতে প্রতিহত করবে।

[৫] শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় মাঠে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ