শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা বিভাগে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

শরীফা খাতুন : করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভাগে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮৮ জনের।

শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১৯৩ জনের।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯৭টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ শতাংশ। আর মারা গেছেন চার জন। বৃহস্পতিবার দুইজন, বুধবার তিনজন, মঙ্গলবার, সোমবার একজন করে এবং রোববার দুই জনের মৃত্যু হয়েছিল।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর নিরালা এলাকার হাসিনা (৫২), বাগেরহাট মোড়েলগঞ্জের মর্জিনা বেগম (৬০) ও বরগুনা কাটাখালীর আজিজা বেগম (৭৫)। হাসপাতালে ৬৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুলনার পাইকগাছার মোঃ গোলাম মোস্তফা (৭০) একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন দু’জন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চার জন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। এ ছাড়া কুষ্টিয়ায় তিন জন ও বাগেরহাটে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৫০৪ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ২৬৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ২২, সাতক্ষীরায় ৮, যশোরে ৩০, নড়াইলে ৮, মাগুরায় ১৪, ঝিনাইদহে ২৩, কুষ্টিয়ায় ২৮, চুয়াডাঙ্গায় ৮ ও মেহেরপুরে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

  • সর্বশেষ