শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৫ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে করোনা আক্রান্ত ও মৃত্যু কমেছে, শনাক্তের হার ৯.৭০

নিউজ ডেস্ক : শুক্রবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয়েছিল পাঁচ জনের, শনাক্ত হয়েছিলেন ১৪০ জন।

জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮১ জন, বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৯.৭০ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে লোহাগাড়ায় এক, সাতকানিয়ায় এক, বাঁশখালীর এক, আনোয়ারার এক, চন্দনাইশের দুই, পটিয়ায় এক, বোয়ালখালীতে ছয়, রাউজানে দুই, হাটহাজারীতে ১৬, সীতাকুণ্ডে আট, মিরসরাইয়ে এক, সন্দ্বীপে এক ও ফটিকছড়িতে ১৮ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৭৬৬ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরের ৭২ হাজার ৫০৪ জন, বাকি ২৭ হাজার ২৬২ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃতদের একজন চট্টগ্রাম নগরের, আরেকজন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯৩ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৪৬ জন। ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়