শিরোনাম
◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতার থেকে কাবুলে পৌঁছেছে কারিগরি টিম

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী চলে গেছে। তবে যাওয়ার সময় তারা কাবুল বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ও সম্পদ ধ্বংস করে যায়। সেগুলো মেরামত ও তা নিয়ে আলোচনা করতে কাতার থেকে কারিগরি টিম কাবুল বিমানবন্দরে পৌঁছেছে। আল-জাজিরা

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করার পর থেকে আফগানিস্তানে নতুন সরকার গঠন প্রক্রিয়া চলছে। তারা কীভাবে দেশটির ভঙ্গুর অর্থনীতির মোকাবিলা করতে চায় সে বিষয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। এমন অবস্থার মধ্যেই বুধবার (১ সেপ্টেম্বর) কারিগরি টিম বিমানবন্দরে পৌঁছালো।

ভঙ্গুর অর্থনীতির কারণে সংকটের মুখে কয়েক মিলিয়ন আফগান জনগণ। বিগত কয়েকমাস ধরে বেতন পাচ্ছেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ক্ষমতাচ্যুত আফগান সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে মাসব্যাপী লড়াই হয়েছে। এতে অর্ধ-মিলিয়নের বেশি মানুষ গৃহহীন হয়ে গেছেন।

  • সর্বশেষ