শিরোনাম
◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৮ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুন্দরগঞ্জে পৌর কাজী গ্রেপ্তার

রফিকুল ইসলাম: [২] গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নিকাহ্ রেজিষ্টার (কাজী) ও ভুরারঘাট এম ইউ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ কাজি সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর সভার ব্র্যাক মোড় এলাকায় অবস্থিত ভুরারঘাট এম ইউ সিনিয়র মাদরাসা থেকে প্রতিষ্ঠানের গাছ কাটার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বেআইনি ভাবে কাজী সাখাওয়াত হোসেন মাদরাসার ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ইউক্লিটাস গাছ কর্তন করে। এ নিয়ে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন গত বুধবার রাতে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

[৪] মামলা তদন্তকারি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অভিযোগের ভিত্তিত্বে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে কাজী সাখাওয়াত হোসেনের স্ত্রী জানান, কোনরূপ তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করা হয়েছে। প্রতিষ্ঠানের গাছ নয়, মালিকানা গাছ কর্তন করা হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়