শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৯ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তালিবান একটি নিষ্ঠুর সংগঠন, মার্কিন জেনারেল

রাকিবুল আবির: [২] আফগানিস্তান নিয়ন্ত্রিত তালিবানদের নিষ্ঠুর ও নির্মম সংগঠন হিসেবে আখ্যায়িত করলেন মার্কিন জেনারেল মার্ক মিলি। তিনি এক বিবৃতিতে বলেন, তালেবানের পরিবর্তন নিয়ে এখনো বেশ শঙ্কা রয়েছে। বিবিসি

[৩] তিনি বলেন, তালেবান আগের থেকে যে নিজেদের পরিবর্তন করেছে, তা বিশ্বাস করা যায় না। কারণ পরিবর্তনের বিষয়টি এখনো স্পষ্ট নয়।

[৪] গত ২০ বছরের যুদ্ধের ইতি টেনে আফগানিস্তান থেকে গত ৩১ আগস্ট সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ইসলামপন্থী সংগঠন তালেবান এখন আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে। খুব শীঘ্রই নতুন সরকার গঠন করছে তারা।

[৫] বুধবারের সংবাদ সম্মেলনে জেনারেল মিলি ও যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আফগান যুদ্ধে যারা দায়িত্ব পালন করেছেন এবং যারা আফগানিস্তান থেকে সফলভাবে লোকজন সরানোর কাজ সম্পন্ন করেছেন, তাদের প্রশংসা করেছেন।

[৬] ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, আমরা তালেবানের সঙ্গে খুবই অল্প ইস্যুতে কাজ করেছি, যা ছিল যতটা সম্ভব মানুষকে সরিয়ে নেওয়ার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়