শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজেদের গঠনতন্ত্র পুনরায় পড়ুন, প্রেস ক্লাবে থাইকেন না, পথে আসেন: বিএনপিকে জাফরুল্লাহ

খালিদ আহমেদ ও শিমুল মাহমুদ: [২] বিএনপিকে রাস্তায় নেমে আন্দোলনের আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, পথে আসলে আমরাও আপনাদের সঙ্গে থাকবো। আপনাদের সাথে নিয়েই দেশে গণতন্ত্র আনব। কিন্তু আওয়ামী লীগের গণতন্ত্র নয়। জিয়াউর রহমানকে গালি দিলে আপনারা কষ্ট পান। কিন্তু আপনারা তো জিয়াউর রহমানের কথা শোনেন না।

[৩] বৃহস্পতিবার (০২ সেপ্টম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

[৪] চিত্রনায়িকা পরীমনিকে জামিন দেওয়ায় বিচারপতিদের অভিনন্দন জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি আটক ছাত্রনেতা ও খালেদা জিয়াকে মুক্তি দেওয়ারও আহ্বান জানান।

[৫] বিএনপিকে সরকারের ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আগামী নির্বাচন আসন্ন। এখন নির্বাচনসংক্রান্ত গণতন্ত্রের বিষয় সামনে চলে আসবে। বিএনপি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, কাজেই বিএনপিকে এখন জিয়াউর রহমানের কবরে ঢুকিয়ে দিতে হবে। জিয়াউর রহমান গুলি ছুড়েছিলেন কি না, এটাই এখন বিএনপির বিষয় হয়ে দাঁড়াবে।’

[৬] তিনি বিএনপির উদ্দেশে বলেন, জিয়াউর রহমানের কবরে বা তিনি গুলি ছুড়েছেন কি না, এই তর্কের মধ্যে প্রবেশ করা যাবে না। সামনের দিকে তাকাতে হবে। সামনের নির্বাচনে যাতে কেউ ভোট চুরি করতে না পারে, তার প্রস্তুতি নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান জোনায়েদ সাকি।

[৭] ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, দেশে অসুস্থ রাজনীতি চলছে। এক দল আরেক দলকে খাটো করার চেষ্টা করে যাচ্ছে। এম এ জি ওসমানী ও ভাসানীর মতো নেতাদের জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না।

[৮] ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর ভাসানী অনুসারী পরিষদের সভাপতি হাবিবুর রহমানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লায়লা পারভীন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়