শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় বজ্রপাতে দুই রোহিঙ্গা নিহত

ডেস্ক নিউজ: কক্সবাজারের উখিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১৭-এর এইচ/১০৪ সাব ব্লকে মোহাম্মদ সালামের বসত ঘরে ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্যাম্প ৮-এর মো. হারেস ও ক্যাস্প ২-এর ওয়েস্ট, ব্লক ডি/৪ এর নাজমুল হাসান। তারা দুজনে সম্পর্কে ভায়রা। আহতরা হলেন ক্যাম্প ১৭-এর মো. হাকিমের ছেলে মো. সালাম (৩৫) ও তার দুই মেয়ে। তারা কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে ক্যাম্প ১৭ ব্লক এইচ ১০৪-এর মাঝি জাফর বলেন, সালামের দুই মেয়ে তাদের স্বামীকে নিয়ে বাপের শেডে বেড়াতে আসে। রাতের বজ্রপাতে দুই মেয়ের জামাই মারা যায়। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১৪-এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দেশ রুপান্তর অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়