শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাণ্ডারিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক

এস, এম রিয়াজ: [২] উপজেলার পৈকখালী এলাকায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে বুধবার রাতে মামলা করেছেন মেয়েটির বাবা। অভিযুক্ত মাসুদ তালুকদার (৫০) কে গ্রেপ্তার করে বৃহস্পতিবার পিরোজপুর জেল হাজতে প্রেরণ করেছে।

[৩] এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মাসুদ তালুকদার (৫০) কে গ্রেপ্তার করেছে । সে মধ্য পৈকখালী গ্রামে মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

[৪] মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেয়েটি বুধবার বিকেলে মাসুদ তালুকদারের বাড়ীর সম্মুখ সড়ক থেকে যাওয়ার সময় তাকে কৌশলে মেয়েটিকে ডেকে নিয়ে তাদের বাড়ীর একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় এবং খুন করার হুমকি প্রদান করে জোর পূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায় মেয়েটি লম্পটের কবল থেকে ছুটে গিয়ে ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে লম্পট মাসুদ তালুকদার পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে মেয়েটির বাবা ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

[৫] ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়