শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা করলো সৌদি

নিউজ ডেস্ক: স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে। খবর সৌদি গেজেটের

‘তাওয়াক্কালনা ওয়েবে’র মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যের দৈনিক আপডেট রাখতে স্কুল প্রশাসনকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। স্কুলে নতুন শিক্ষার্থী বা সুস্থ হওয়া ব্যক্তিকে ‘তাওয়াক্কালনা’ সিস্টেমে স্বাস্থ্য অবস্থার একটি মুদ্রিত অনুলিপি জমা দিতে হবে বা একটি কপি মোবাইল ফোনের মাধ্যমে স্কুল প্রশাসনকে পাঠাতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল প্রশাসনের মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে মোবাইল ফোন আনা যাবে। সেক্ষেত্রে যেসব শিক্ষার্থীর স্বাস্থ্যগত সমস্যা আছে তারা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে। তবে তা স্কুল প্রশাসনের কাছে জমা থাকবে।

স্টাফ, শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং অন্যরা স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও ভিডিও করতে পারবে না বলেও জোরারোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়মের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে তারা। পাবলিক প্রসিকিউশনের জারি করা নিয়ম মেনে চলতেও সবার প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

চলতি শিক্ষাবর্ষের শুরুতে স্কুলে প্রবেশের আগে তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা জানতে শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিয়েছিল মন্ত্রণালয়। এর আগে পাবলিক প্রসিকিউশন সতর্ক করে দিয়ে বলেছিল যে, যারা মোবাইল ফোনের অপব্যবহার করে কারও গোপনীয়তা ভঙ্গ বা অন্যের মর্যাদাহানি ঘটাবে তাদের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়