শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের ভাঙ্গায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের ভাঙ্গায় লতা বেগম (৩০) নামের এক গৃহবধুর লাশ উদ্বার করেছে পুলিশ। আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গারপাড় স্বামীর বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। সে উপজেলার ডাঙ্গারপাড় গ্রামের শেখ মান্নানের স্ত্রী ও মাঝারদিয়া গ্রামের আব্দুর রশিদ মাতুব্বরের কন্যা।

[৩] পারিবারিক সুত্রে, লতা বেগমের প্রায় ৫-৭ বছর আগে শেখ মান্নানের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। শেখ মান্নান পূর্বে আরো ২-৩ টি বিবাহ করে এবং তাদের ঘরে দুইটি কন্যা সন্তান রয়েছে। লতার সাথে আগের সন্তান নিয়ে তার স্বামীর প্রায় ঝগড়া হতো। এই নিয়ে কয়েক দফা তাদের নিয়ে সালিশ বৈঠকও হয়েছিল।

[৪] ভাঙ্গা থানার এস,আই মমিন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া ও মারপিট হত। ধারনা করা হয়চ্ছে রাতে ঝগড়ার পর সম্ভবত লতা বিষপান করে আত্মহত্যা করে।

[৫] ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, আজ বুধবার (১ লা সেপ্টেম্বর) সকালে ওই গৃহবধূর লাশটি উদ্বার করে ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়