শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরো ৭৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬২

মিনহাজুল আবেদীন: [২] এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে। শনাক্তের হার ১০ দশমিক ১১।

[৩] বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন।

[৫] গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত মোট ৮৯ লাখ ৫৮ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৮ শতাংশ।

[৬] গত ২৪ ঘণ্টায় যে ৭৯ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩৬ জন এবং পুরুষ ৪৩ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৮ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২৩ জন মারা গেছেন। রাজশাহীতে ৮ এবং সিলেটে ৮ জন মারা গেছেন। বাকিরা অন্য বিভাগের।

[৭] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়