শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে এশিয়ার নজর ব্রাজিলের তেলের দিকে ◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে? 

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে আগষ্ট মাসে ৩৫ নারী ও শিশু নির্যাতন

মঈন উদ্দীন: [২] এসময় ৩টি হত্যা, হত্যার চেষ্টা ২, আত্মহত্যা ১, ধর্ষণ-যৌন নির্যাতন ও পর্নোগ্রাফী ১৬, নির্যাতন ৬ জনসহ ৭ জনের নিখোঁজ ও অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় ও জাতীয় পত্রিকাগুলো থেকে প্রাপ্ত তথ্য পর্যবেক্ষণ করে এই তথ্য প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।

[৩] আগষ্ট মাসের নারী ও শিশু পরি¯ি’তির তথ্য তুলে ধরে তারা জানায়, রাজশাহীতে ১ টি শিশু ও ২ টি নারী হত্যার ঘটনা ঘটেছে। ২ জন নারী হত্যা চেষ্টা, ১ জন নারীর আত্মহত্যা, ৬ জন শিশু ধর্ষণ, ১ জন শিশু ধর্ষণ চেষ্টা, ৩ জন নারী ও ৪ জন শিশু যৌন নির্যাতন, ২ জন শিশু ও ১ জন নারী অপহরণ, ৩ জন শিশু ও ১ জন নারী নিখোঁজ, ১ জন শিশু ও ৫ জন নারী নির্যাতন ও ২ জন নারী পর্ণগ্রাফীর শিকার হয়েছে।

[৪] লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক যা কখনও সামান্য কমলেও আবার ধর্ষণের ক্ষেত্রে উর্ধমূখী।

[৫] রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দিষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়