শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাসড়কে ছিনতাই ও ডাকাতিরোধে পুলিশের জনসচেতনতামূলক প্রচারণা

এইচএম দিদার: [২] দিন শেষে রাত নামলেই মহাসড়ক যেনো হয়ে ওঠে ডাকাত আর ছিনতাইকারীদের রাজত্ব। এসব ছিনতাই ও ডাকাতদলের সদস্যদের  পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করলেও মহাসড়কে থামছে না তাঁদের দৌরাত্ম্য।জামিনে বের হয়ে আবার সেই আগের রুপে ফিরে যায় ডাকাতদল। তবে মহাসড়কে এবার চুরি,ছিনতাই ও ডাকাতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

[৩] আজ বুধবার (৩১ আগষ্ট) বিকালে দাউদকান্দি সার্কেল এর জৈষ্ঠ্য সহকারি  পুলিশ সপার( এএসপি)  মো. জুয়েল রানার নেতৃত্বে দাউদকান্দি মডেল মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এই জনসচেতনতামূলক প্রচারে অংশ নেয়। এতে পুলিশের পক্ষ থেকে যাত্রীদের শতর্কতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়। এর মধ্য বিভিন্ন শতর্কবাণী দিয়ে সাঁটানো হয় ফেস্টুন। চলন্ত পথে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের যাত্রীদের মাঝে বিতরণ করা হয় লিফলেট।

[৪] এসময় উপস্থিত ছিলেন মডেল থানা অফিসার-ইন-চার্জ মো.নজরুল ইসলাম, পরিদর্শক শফিউল আলম(তদন্ত), পরিদর্শক সালেহ, সেকেন্ড অফিসার এসআই নাসিরউদ্দিন। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়