শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসা যাওয়ার ‌মি‌শি‌লে নিউ‌জিল‌্যান্ড, দশ ওভার শে‌ষে ৭ উই‌কে‌টে ৪৯

রাহুল রাজ ও মাহিন সরকার: [২] টাইগার বোলার‌দের ছোড়া প্রতি‌টি বল দূ‌বোধ‌্য ছিলো ‌নিউ‌জিল‌্যা‌ন্ডের টি‌মের জন‌্য। কে কার আ‌গে সাজ ঘ‌রে ফির‌বে সেই প্রতি‌‌যোগীতা ছিলো শুরু থে‌কে।

[৩] প্রথম চার ওভা‌রেই ৯ রান তুল‌তেই ফি‌রে যায় চার ব‌্যাটসম‌্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচেই প্রথম ওভার করেছিলেন মেহেদী হাসান। নিউ জিল্যান্ডের বিপক্ষে তার ব্যতিক্রম হয়নি। ইনিংসের তৃতীয় বলে রাচিন রবীন্দ্রকে ফেরালেন সাজঘরে। নিজের অভিষেক ম্যাচে মেহেদীর হাতেই ক্যাচ দিয়ে ০ রানে ফেরেন রাচিন। উই‌কেট পত‌নের সেই শুরু। সাকিবের ঘূর্ণিতে বোল্ড ইয়াং। ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ১১ বলে মাত্র ৫ রান করে ফেরেন ইয়াং। সাকিবের স্লো বল বুঝে ওঠার আগেই ভেঙে যায় ইয়াংয়ের উইকেট। পরের ওভারে নাসুম ফেরান অভিজ্ঞ কলিন ডি গ্র্যান্ডহোমকে। মাত্র ১ রান করেন গ্র্যান্ডহোম। নাসুমের একই ওভারে ১ রানে ফেরেন টম ব্লান্ডেল। এর আগে প্রথম ওভারে রাচিন রবীন্দ্রকে ফেরান মেহেদী।

[৪] ট‌সে হে‌রে প্রথ‌মে ফি‌ল্ডিং ক‌রে‌তে নে‌মে। শুরু থে‌‌কেই অ‌তি‌থি‌দের চে‌পে ধ‌রেন টিম টাইগাস্। মিরপুর শে‌রে বাংলা ক্রিকেট স্টে‌ডিয়া‌মে ৫ ম‌্যা‌চের ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ শুরু হয় বিকাল চারটায়।

[৫] অ‌স্ট্রেলিয়া‌কে ৪-১ ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে খোস ম‌্যজা‌‌জে র‌য়ে‌ছে টিম টাইগার। এবার নিউ‌জিল‌্যান্ড‌কে টি-‌ টো‌য়ে‌ন্টি‌তে প্রথম ব‌ধের প্রত‌্যাশায় টিম টাইগার। এই সি‌রি‌জে বেশ কিছু স‌মিকরণ সাম‌নে ‌টিম টাইগারস্। অ‌তি‌থি‌দের ৫-০ ব‌্যবধা‌নে হারা‌তে পার‌‌লে আই‌সি‌সি র‌্যা‌ঙ্কিং‌য়ে পঞ্চম স্থা‌নে উ‌ঠে যা‌বে বাংলা‌দেশ। ৩-২ সি‌রিজ জিত‌লে উ‌ঠে যা‌বে ষষ্ঠ অবস্থা‌নে।

[৬] টাইগার ‌বোলার‌দের তো‌পে ‌বিধস্ত প্রায় নিউ‌জিল‌্যা‌ন্ডের ব‌্যা‌টিং লাইন ‌মেরামত ক‌র‌তে টম লাথাম (১৬) ও ‌হেন‌রি (৮) মাথায় ঘাম পা‌য়ে ফেল‌ছেন। ওভার প্রতি রান উঠ‌ছে ৪.০৩ গ‌ড়ে।

[৭] ১৩ ওভার শে‌ষে অ‌‌তি‌থি‌দের সংগ্রহ ৭ উই‌কে‌টে ৪৯ রান।

[৮] বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ ( অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়