শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪১ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক নাফিজ জামানকে চাকরিচ্যুত করলো ঢাবি

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক নাফিজ জামান শুভকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত (ডিসমিসাল) করা হয়েছে। রাইজিং বিডি

মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ সভায় সভাপতিত্ব করেন।

এছাড়া সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯ জন গবেষককে পিএইচ.ডি এবং ১৩ জন গবেষককে এম.ফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

জানা গেছে, শিক্ষা ছুটি শেষ হওয়ার পরও নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে যোগ না দেয়ায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর সিন্ডিকেটের এক সভায় নাফিজ জামান শুভকে সাময়িকভাবে চাকুরিচ্যুত করা হয়। তিনি শিক্ষা ছুটি নিয়ে পিএইচডি করতে দেশের বাহিরে গিয়েছিলেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ করতে চিঠি দেওয়া হলেও তা না করায় নাফিজ জামান শুভকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত (ডিসমিসাল) করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়