শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৮:৩০ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিয়াউর রহমানকে আওয়ামী লীগ ভয় পায়, এখন তারা তার কবরকেও ভয় পাচ্ছে: আব্দুস সালাম

শাহীন খন্দকার: [২] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম আরও বলেন, জীবিত জিয়াউর রহমানকে তারা দেখতে পারেননি। এখন শহীদ জিয়াউর রহমানকেও তারা দেখতে পারেন না। তাই এখন আওয়ামী লীগ জিয়াউর রহমানের কবর দেখলে ভয়ে ঝিমঝিম করে বলে মন্তব্য করেছেন, বিএনপি’র এই নেতা।

[৩] মঙ্গলবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। আব্দুস সালাম বলেন, ‘জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন যুদ্ধের ইতিহাস ঘেঁটে দেখেন আর আপনারা কোথায় যুদ্ধ করেছেন?

[৪] আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, জিয়াউর রহমানের যুদ্ধের ইতিহাস জানতে চান? রৌমারীতে, কামালপুরে, সিলেটে, চট্টগ্রামে যান। তারপরও বলি, জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন আপনাদের কেন বলবো? আপনাদের জানানোর তো আমাদের কোনো দরকার নেই।

[৫] আব্দুস সালাম বলেন, আমরা দেশে বিশৃঙ্খলা চাই না। আমরা চাই গণতান্ত্রিক পন্থায় দেশের সরকার পরিবর্তন হোক। জনগণের ভোটে সরকারের পরিবর্তন হবে। এজন্য আগামীতে আমরা একটা নির্বাচন চাই।

[৬] তিনি আরো বলেন, ‘করোনা মোকাবিলা করতে পারেননি, এখন ডেঙ্গু মোকাবিলা করতে পারছেন না। উন্নয়নের দোহাই দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। উন্নয়নের কথা বলে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চাইছেন, কিন্তু কোনো লাভ হবে না। জনগণ এর জবাব দেবেই’।

[৭] দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়