শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০২:২০ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান মাহবুব: বড় বড় দালানের আড়ালে দৃশ্যেরা হারিয়ে যায়, নতুন কোনো দৃশ্য আর জন্ম নেয় না!

হাসান মাহবুব : মিরপুর নাকি ইদানীং জাতে উঠছে। মেট্রোরেল, সিনেপ্লেক্স, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের খাবার দোকান, আরও কতো কী! কিন্তু আমার কাছে মিরপুর এসবের চেয়েও বেশি কিছু। বিশেষ করে দশ নম্বর গোলচক্কর এবং আশপাশের এলাকা তো এক জাদুচক্র। আমার বাসা এক নম্বরে হলেও তিন বছর অফিস করেছি দশ নম্বর ফলপট্টির গলিতে। এমন ভাইব্রেন্ট আর বৈচিত্র্যময় জায়গাটা। আপনার ইচ্ছেখাতার সব বাসনা পূরণ করতে সেখানে ইচ্ছেবুড়ো প্রস্তুত। সকাল থেকেই সেখানে সিঙ্গারা পাওয়া যেতো। সকালের নাস্তার জন্যে ছিলো আল বারাকা অথবা মুসলিমের গরুর মগজ, কলিজা, নেহারি আর অবশ্যই পরোটা, ডালভাজি। দুপুর বেলায় ভ্যান নিয়ে একটা জুসের দোকান বসে যেতো গলিতে। সেখানে ছিলো সব ধরনের ফলের জুস আর কোল্ডকফি। বিকাল বেলায় সারি সারি খাবার ভ্যান দাঁড়িয়ে যেতো। সেই ভাজাভুজি তুলনাহীন। তবে বিশেষ করে বলতে হয় একটা বিশেষ দোকানের পুরির কথা। ছোট ছোট পুরি, তিন টাকা দাম, মানুষজন নিয়ে ৮-১০টা খেয়ে ফেলে। এত ভালো পুরি আর কোথাও খাইনি। কাছেই একটা দোকানে সরিষার তেলের তেহারি পাওয়া যেতো। অপূর্ব! পপাইয়ের একটা শাখা ছিলো, সেখানে ফাস্টফুড পাওয়া যেতো।

কাচ্চি বিরিয়ানির জন্য মুসলিম আর আল বারাকা তো ছিলোই, এখন আবার সুলতান্স ডাইনও এসেছে। চাইনিজ খেতে চাইলে ছিলো ঘরের ছোঁয়া রেস্টরেন্ট। হাবিজাবি না খেয়ে স্বাস্থ্যকর আর ফ্রেশ ফলমূল খেতে চান? আরে জায়গার নামই তো ফলপট্টি। যা চান, পাবেন। গোল চক্করের কাছে কিছু ফুলের দোকানও ছিলো। তিথির জন্য কতোবার ফুল নিয়ে গিয়েছি।
একবার হুট করে কোমড়ের বেল্ট ছিড়ে গেলো। কোনোমতে ওভারব্রিজ পার হয়ে ফুটপাত থেকে ১৫০ টাকা দিয়ে বেল্ট কিনে ইজ্জত বাঁচালাম। কুরিয়ার করা দরকার? সুন্দরবন, কন্টিনেন্টাল, এস আলম, সবই আপনার হাতের কাছেই। মাথা ব্যথা করছে? জ্বর জ্বর ভাব? প্যারাসিটামল লাগবে? অফিসের উল্টোদিকেই দুটো ফার্মেসি। অফিস শেষে বিলিয়ার্ড খেলতে যাবেন? সে ব্যবস্থাও আছে। জিম করবেন? কাছেই জিমনেসিয়াম। অক্সিমিটার লাগবে? প্রেসার মাপার যন্ত্র কিনবেন? অফিস যে বিল্ডিংয়ে, সেটার নীচতলাতেই সেই দোকান। কারো জন্মদিন? কেক কিনতে হবে?

টেস্টিট্রিটের দোকান ওদিকে। আর যা যা কিছু লাগবে তার জন্যে ওভারব্রিজের ওপাড়ে শাহ আলি মার্কেট তো আছেই। সবকিছুই ছিলো আমাদের অফিসের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে। এতোকিছুর মধ্যে হঠাৎ কোনো এক অলস দুপুরে রোদের মধ্যে হাঁটতে বের হলে কখনো দেখতে পারেন জাদুকরের মতো ঝাঁপি নিয়ে চলে এসেছে কানের পোকা বের করার কবিরাজ। তার আশেপাশে ছোটখাট জটলা। আর এখন। মতিঝিলে অফিস। এখানে বড় বড় দালান আর যানবাহন ছাড়া কিচ্ছু নেই। মিরপুর ১০ নাম্বারের সেই প্রাণচাঞ্চল্য তো নেই’ই। সবকিছুই দূরে দূরে। বড় বড় দালানের আড়ালে দৃশ্যেরা হারিয়ে যায়, নতুন কোনো দৃশ্য আর জন্ম নেয় না! ফেসবুক থেকে

  • সর্বশেষ