শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাকীবের ৩ ছবিতে কেয়া

ইমরুল শাহেদ: পরিচালক রকিবুল ইসলাম রাকীবের তিনটি ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া। এই ছবিগুলোর মধ্যে রয়েছে ‘সীমানা’, ‘কথা দিলাম’ ও ‘ইয়েস ম্যাডাম’। এর মধ্যে দুটি মোহনা টিভির জন্য জন্য নির্মিত। কম বাজেটে নির্মিত এই ছবিগুলো টিভি প্রিমিয়ারকে মাথায় রেখেই নির্মিত হয়েছে বলে পরিচালক জানিয়েছেন।

একটি ছবি নির্মিত হয়েছে বাণিজ্যিকভাবে প্রদর্শনের জন্য। তিনি জানান, কম বাজেটে আসলে চলচ্চিত্র নির্মাণ করা যায় না। বাজেট কম থাকার কারণে অনেক কিছুতে আপোষ করতে হয়। তাতে ছবির মান কমে যায়। তবে কম বাজেটে নির্মাণ করা হলে তাতে যে একটি চলচ্চিত্রের গুণগত মান বজায় রাখা যায় না এবং আজকের ডিজিটাল প্রযুক্তির সুন্দর ব্যবহারের মাধ্যমে চলচ্চিত্রের ভাষা পর্দায় প্রতিফলন ঘটানো যায় না তার সঙ্গে তিনি একমত পোষণ করে বলেন, ‘তবুও আমরা করছি পেশাটাকে সচল রাখার জন্য।

এখানে আমরা সুনাম বা দুর্নামের কোনো তোয়াক্কা করছি না। আশায় আছি কবে চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে।’ কেয়া বলেন, ‘আমি রাকীব ভাইয়ের তিনটি ছবিতে কাজ করেছি। ভবিষ্যতে হয়তো আরো করব। তিনি একজন ভালো কুশীলব।’ রাকীবের সঙ্গে তিন ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কেয়া বলেন, ‘প্রত্যেক পরিচালকের সঙ্গে কাজ করতে গিয়ে শিল্পীরা নতুন কিছু শেখেন। এভাবে একজন শিল্পীর অভিজ্ঞতা সমৃদ্ধ হয়। রাকীব ভাইয়ের কাছ থেকেও শেখার অনেক কিছু আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়