শিরোনাম
◈ বিদেশগামীদের ব্যাংক স্টেটমেন্ট সহজে যাচাই করতে কিউআর কোড বাধ্যতামূলক, নতুন নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ এক কক্ষে শতাধিক, চৌকি ভাগাভাগি করে ঘুম, রাজারবাগে করুণ অবস্থায় পুলিশ সদস্যরা! ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?  ◈ স্বাস্থ্যকর ওটসই শরীরের শত্রু! যাদের এড়িয়ে চলা উচিৎ ◈ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই ◈ কৃষক কার্ড বিতর‌ণের জন‌্য তৈরি করা তালিকায় পাঁচ শতাধিক  অস্তিত্বহীন ◈ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আবার আলোচনায়, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বাংলাদেশের দলগুলোর ◈ আজ থেকে ঈদযাত্রায় ট্রেন টিকিট বিক্রি শুরু ◈ ইরানে ভূমিকম্প, কেঁপে উঠল তেহরান ◈ ‌মে‌সিকা‌ণ্ডের ফাইল চেয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো : নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে তরুণীর অনশন

আব্দুল্লাহ মামুন: [২] গত শনিবার (২৮ আগস্ট) ভোররাত রাত থেকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিজুরী গ্রামের রানা মিয়ার বাড়িতে অনশন শুরু করেন তার প্রেমিকা দাবি করা ওই তরুণী। সময় টিভি

[৩] রানা মিয়া ওই গ্রামের মো. মজলু মিয়ার ছেলে। তিনি পুলিশ কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে।

[৪] স্থানীয়রা জানায়, স¤প্রতি রানা মিয়া বিয়ে করবেন বলে ছুটি নিয়ে বাড়িতে আসেন। রানা তার চাচাতো বোনকে বিয়ে করবে জানতে পেরে শনিবার ভোরে নিজের বাড়ি ছেড়ে প্রেমিক রানার বাড়িতে এসে অবস্থান নেয় ওই তরুণী। এরপর থেকে রানা পলাতক রয়েছেন।

[৫] অনশনে থাকা তরুণী জানান, গত ৩ বছর যাবত রানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। এমনকি একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। তার সবকিছু শেষ করেছে রানা। বিয়ে না করলে আত্মহত্যা করারও হুমকি দিয়েছেন ওই তরুণী।

[৬] ওই তরুণী আরও জানান, গতকাল থেকে রানার পরিবারের লোকজন তাকে খাবার জন্য এক গ্লাস পানিও দেয়নি। এমনকি যে ঘরে বসে আছি সেই ঘরের বৈদ্যুতিক লাইন কেটে দিয়েছে।

[৭] এ বিষয়ে জানতে পুলিশ সদস্য রানার মোবাইলে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

[৮] এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দীকী সাংবাদিকদের জানান, বিষয়টি শুনেছি। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জাগো নিউজ ২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়