শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ বছর বয়সী শিশুদের বুস্টার ডোজ ভ্যাকসিন দিবে ইসরায়েল

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক ক্যাম্পেইনে বলেন, কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকাতে ১২ বছর বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাইমস অফ ইসরায়েল

[৩] নাফতালি বেনেট বলেন, আমরা সব নাগরিকের বুস্টার ডোজ দিবো। আমি ১২ বছর বয়সীদের দ্রুত তৃতীয় ডোজ টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

[৪] রোববার ইসরায়েলের একজন স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, ফাইজার-বায়োটেক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের কার্যকারিতা ছয় মাস পরে হ্রাস পাচ্ছে, যার কারণে বুস্টার ডোজ দেওয়া প্রয়োজন। আল জাজিরার

[৫] ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিষয়ক প্রধান শ্যারন এলরোয় বলেন, তৃতীয় ডোজ নিলে একজন মানুষের সুরক্ষা স্তর ১০ গুণ বেড়ে যায়। দ্বিতীয় ডোজ দেওয়ার অন্তত পাঁচ মাস পর তৃতীয় ডোজ দেওয়া যেতে পারে।

[৬] দেশটির ২০ লাখ সাধারণ মানুষকে কুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটির জনসংখ্যা ৯৩ লাখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়