শিরোনাম
◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০৯:১৮ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিআরবে শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হয়েছে, ভ্যাকসিন না নেয়া ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন না

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব থেকে: [২] করোনার কবলে বন্ধ থাকার প্রায় ০২ বছর পর গতকাল শিক্ষা প্রতিষ্ঠানে ফিরলেন সৌদি আরবের শিক্ষার্থীরা

[৩] সৌদিআরবে মধ্যবর্তী এবং মাধ্যমিক স্তরের (১২-১৪ বছর বয়সী) সৌদি আরবের শিক্ষার্থীরা, যারা কোভিড -১৯ ভ্যাকসিন পেয়েছে, তারা গতকাল রবিবার থেকে সৌদিআরব জুড়ে সরকারি, বেসরকারি এবং বিদেশী স্কুলে ব্যক্তিগত শিক্ষা শুরু করা হয়েছে ।

[৪] সৌদি শিক্ষামন্ত্রী ডক্টর হামাদ আল শেখ সকলকে সতর্ক করেছেন, যে কোন শিক্ষার্থী, শিক্ষক, বা কর্মচারী যদি করোনা ভ্যাকসিন এর দুটি ডোজ গ্রহণ না করে থাকেন, তবে তারা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না।

[৫] সৌদি শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থী, শিক্ষক, এবং সকল কর্মকর্তা ও কর্মচারীর করোনা প্রতিরোধে জারি করা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৬] তিনি আরো জানিয়েছেন, করোনা ভ্যাকসিন এর দুটি ডোজ গ্রহণ করেননি এমন কোন ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। তবে, যারা নিজেদের স্বাস্থ্য সমস্যার কারণে করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন না, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনা ভ্যাকসিন না নেয়ার জন্য অনুমতি লাভ করেছেন, তারা করোনা ভ্যাকসিন গ্রহণ করা ছাড়াও প্রবেশ করতে পারবেন।

  • সর্বশেষ