শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৮:৫২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাতে চার মাত্রার ঝড় আঘাত হানার আশঙ্কা

সাকিবুল আলম: [২] ইতোপূর্বে হারিকেন আইডা কিউবাতে আঘাত হেনেছে। লুইসিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জন বেল এডওয়ার্ড আশঙ্কা করছেন রোববার (২৯ আগস্ট) এ ঝড়টি আঘাত হানতে পারে। দেশটির আবহাওয়াবিদ ও প্রাদেশিক কর্তৃপক্ষ শনিবার এ ঝড়ের বিষয়ে সতর্ক করেছিলো। দ্য নিউইয়র্ক টাইমস

[৩] রোববার সকালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছিলো, আইডা ৩ মাত্রার হারিকেন হিসেবে লুইজিয়ানাতে আঘাত হানবে। এ ঘোষণার মাত্র ১ ঘণ্টা পর তারা তাদের বক্তব্য পরিবর্তন করে বলেন, ঝড়টি ৪ মাত্রার হারিকেন হিসেবে আঘাত হানবে। ঝড়টি প্রতি ঘণ্টায় ১৩০ মাইল গতি বজায় রাখবে বলেও জানিয়েছে তারা।

[৪] তিনি আরও বলেন, ১৮৫০ সালের পর এটিই দেশটিতে আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঝড়। শুক্রবার ১ মাত্রার হারিকেন হিসেবে কেম্যান দ্বীপ পাড়ি দিয়ে কিউবাতে পৌঁছেছিলো এ ঝড়টি। সতকর্তার নির্দেশনা শুনে লুইজিয়ানা অঙ্গরাজ্যের অসংখ্য মানুষ ঘর-বাড়ি ছেড়ে অনত্র চলে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়