শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে শারীরিক নির্যাতন ও বলাৎকারের চেষ্টায় মাদরাসার শিক্ষক আটক

প্রশান্ত কুন্ডু: [২] জোবায়ের আহমেদ নামে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে (৮) বলাৎকারের চেষ্টা, মল চাটানো, কামড় দেওয়া ও বিভিন্ন কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

[৩] রোববার (২৯ আগস্ট) এয়ারপোর্ট থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিশুটির বাবা জানান, তার ছেলে বরিশালের ভাঙার পোল এলাকার পূর্ব ধর্মাদী জামে দারুল উলুম মাদরাসার হেফজ খানার নাজেরানার ছাত্র। গত বুধবার (২৫ আগস্ট) রাতে তার শিশুটিকে বলাৎকার করার চেষ্টা করেন শিক্ষক জোবায়ের। এতে বাধা দিলে জোবায়ের তাকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়।

[৪] পাশাপাশি বুকের ওপর গ্যাসের সিলিন্ডার রাখাসহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতনও করে।

[৫] তিনি জানান, পরেরদিন বিষয়টি মাদরাসার সভাপতি ছালামকে জানালে আবারো শিশুটিকে মারধর করা হয় এবং পুকুরে চুবানো, মল চাটানোসহ বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়। পরে শুক্রবার রাতে শিশুটি অসুস্থ হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

[৬] এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার আমাদের সময় ডটকমকে জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়